• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা 

     swadhinshomoy 
    26th Mar 2026 5:28 pm  |  অনলাইন সংস্করণ Print

    বাগেরহাট প্রদতনিধিঃ
    বাগেরহাটে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক
    দলের উদ্যোগে পতাকা র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম
    ফকিরের নেতৃত্বে বাগেরহাট কেন্দ্রীয় বস টারমিণাল থেকে
    এ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবের
    সামনে এক পথসভায় মিলিত হয়।র‍্যালিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের
    নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা স্লোগান
    দেন।
    পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির বলেন, মহান
    স্বাধীনতা দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এদিনে লাখো শহীদের
    আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে
    নিতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার
    প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
    পথসভায় আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক রনি, সহ-দপ্তর
    সম্পাদক ইয়াহিয়া শেখ সুমন, জেলা সদস্য এসএম লিপু, নাইমুল ইসলাম, এসএম
    সাইফুল ইসলাম, ওবায়দুল হোসেন তিমির, চিতলমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের
    আহবায়ক নিয়ামত আলী খান, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির
    মোঃ জুয়েল রানা, ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল
    হোসেন এবং সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল্লাহ প্রমুখ।
    বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও
    সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা অভিযোগ করেন,
    বিগত সময়ের শাসনামলে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং
    গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও
    নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান
    তারা।
    পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান
    এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, উন্নয়ন ও
    সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত
    নেতাকর্মীদের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031