মোঃ ফিরোজ আহমেদ ।
বাগেরহাট প্রতিনিধঃ
সারাদেশের ন্যায়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে (২৬ মার্চ) বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির পরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পামাল্য অর্পণ করেন বাগেরহাট – ৪ (মোড়েলগঞ্জ- শরণখোলা ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল আলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ হাবিবুল্লা, মোরেলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ জনাব মোঃ মাহমুদুর রহমান, সহকারী কমিশনার ভূমি জনাব অতিশ সরকার, উপজেলা প্রকৌশলী জনাব মোঃ আরিফুর ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি মোঃ সিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল, ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটস, পল্লি বিদ্যুৎ, মোড়েলগঞ্জ উপজেলা প্রেসক্লাব, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে বীর মুক্তিযোদ্ধা মরহুম স, ম কবির আহমেদ ( মধু ), শহীদ আবু বকর ছিদ্দিক এবং মরহুম আলী আহমেদ খান, বীর প্রতীক এর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, দেশাত্মবোধক গানের মাধ্যমে মনমুগ্ধকর শরীরচর্চা ও ডিসপ্লে উপস্থিত দর্শকদের মোহিত করেন। উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা / শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করা হয়। খেলা শেষে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

