• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার 

     Md Mokter Hossain 
    03rd Sep 2026 6:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

    নওগাঁর ধামইরহাটে মাত্র ২০০ টাকায় মাছ ধরার কারেন্ট জাল বন্ধক রাখাকে কেন্দ্র করে মোস্তাকিন (২০) নামের এক যুবককে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলা রুজুর মাত্র ৫ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ৫ আসামিকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।

    আজ বুধবার ভোরে ধামইরহাট থানা এলাকার সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রতন হোসেন, মো. সাইদুল ইসলাম, শিশু মো. হাসান, রোকেয়া বেগম ও মোছাম্মত জাকিয়া বেগম।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকার রতনের নিকট থেকে মাত্র ২০০ টাকায় একটি কারেন্ট জাল বন্ধক নিয়েছিলেন মোস্তাকিন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোস্তাকিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

    নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। মামলার পর থানা পুলিশের একটি দল দ্রুত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করে। মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে বুধবার ভোরে সাহাপুর আঙ্গুরাত কলোনিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

    এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, সামান্য ২০০ টাকার একটি বিষয়কে কেন্দ্র করে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। মামলা রুজু হওয়ার পর পুলিশের দ্রুত ও সাঁড়াশি অভিযানে ৫ ঘণ্টার মধ্যে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2026
    S M T W T F S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930