swadhinshomoy
03rd Sep 2025 11:18 am | অনলাইন সংস্করণ Print
আল রোকন,রিপোর্টার কুমিল্লাঃ
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ, আব্দুল লতিফ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান এক সময়ের জনপ্রিয় অভিনেতা, দাউদকান্দি বাজার বড় মসজিদের সাধারণ সম্পাদক, ঈদগাহ এতিমখানার ব্যবস্থাপনা পরিচালক জনাব আরমান চৌধুরী রবিন। তাকে ইসলামি আরবি বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ দাউদকান্দি ঈদগাহ মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার
দাতা সদস্য নির্বাচিত করেছেন। রবিন চৌধুরী কে দাউদকান্দি মদিনাতুল উলুম ইদগাহ কামিল মাদ্রাসার দাতা সদস্য নির্বাচিত করায় দাউদকান্দির বিভিন্ন রাজনীতিক সামাজিক সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দরা সহ সুদিজনেরা তার সাফল্যময় জীবন কামনা করছেন। জনাব রবিন চৌধুরীর বাবা মরহুম আব্দুল লতিফ চৌধুরী দাউদকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

