• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজনীতির দুই মেরুর দুই নেতা গ্রেপ্তার ডিবির অভিযানে 

     swadhinshomoy 
    29th Sep 2025 7:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃরেজাউল হক রহমত,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে রাজনীতির দুই বিপরীত মেরুর দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক দুইবারের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বাদল।

    রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি। তবে ফয়জুর রহমান বাদলকে রাজধানীর কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। তাকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

    জাতীয় পার্টির রওশনপন্থী অংশের শীর্ষ এই নেতা ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে ‘জুলাই আন্দোলন’-সংক্রান্ত একটি মামলা রয়েছে। এর আগেও তিনি ২০২৩ সালের ৪ নভেম্বর গ্রেপ্তার হয়েছিলেন। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন।

    অপরদিকে, নবীনগরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান বাদল দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

    নবীনগরে বাদলের জনপ্রিয়তা ব্যাপক। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষি খাতে তার অবদান স্থানীয়দের কাছে তাকে একজন কর্মবীর ও জনবান্ধব নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজের কারণে তিনি এলাকাবাসীর নিকট বিশেষভাবে সম্মানিত।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুতই তাদের আদালতে পাঠানো হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930