• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আজও বহু আহত জুলাইযোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে ! 

     swadhinshomoy 
    10th Aug 2025 10:26 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃমারুফ হোসেন,বরিশাল প্রতিনিধিঃ
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ১ বছরে জুলাই গণঅভুথানে নিহত ও আহতসহ গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এমনকি হতাহতের সুষ্ঠু ও প্রকৃত তালিকাও তৈরি করতে পারেনি এই সরকার।শনিবার (৯ আগস্ট) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে বীর জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানে অবদান রাখা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের সংবর্ধনা দেন তিনি।আবু নাসের বলেন, এখনও বহু আহত জুলাইযোদ্ধা অর্থের অভাবে বিনা চিকিৎসায় দিন কাটাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এর কারণ একটি সরকার পরিচালনায় অভিজ্ঞতার অভাবে তারা এই কাজটি শেষ করতে পারেনি। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গোষ্ঠীর কুপরামর্শ এবং অনৈতিক চাপে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে।তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে-সব ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে তাদেরকে যথাযথ সম্মান না দিলে গণতন্ত্রের পক্ষে ভবিষ্যতে কেউ জীবনবাজি রাখবে না। তাই তাদেরকে যথাযথ সম্মান জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।আহত জুলাই যোদ্ধা এস. এম রহমাতুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সর্দার গণি, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বরিশাল নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল হক উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ইশতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31