শেখ রাজু আহমেদ,খুলনা ব্যুরো চীফঃ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে মিলছে না স্বাস্থ্য সেবা এমন একটি তথ্যের ভিত্তিতে খুলনা দৈনিক স্বাধীন সময় পত্রিকার( বু্্যরো) প্রধান আজ ১২ ই আগস্ট মঙ্গলবার বেলা ১২:৩০ মিনিটে সরেজমিনে প্রতিবেদনের জন্য হাজির হলে দেখা যায় স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের ভোগান্তি, এমন একটি মহিলা রোগী তানজিলা আক্তারের সাথে কথা বলে জানা যায় যে আমরা সকাল থেকে এই পর্যন্ত কোন ডাক্তার পাই নাই ,এমনই একাধিক রোগীর সাথে কথা বললে সকলে এক ই রকম ভাষ্য দিতে থাকে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সরকারি ২০২৪ / ২৫ অর্থবছরের খাবারের মেনু দেখতে গেলে সেখানে দেখা যায় ২০১৩ সালের একটি মেনু রয়েছে নিজেদের মতন করে কন্ট্রাক্টার একটা মেনু তৈরি করে প্রতিদিন ভর্তি থাকার রোগীদের খাবার পরিবেশন করে এখানেও অনিয়ম ও দুর্নীতি চলছে ,খাবার জায়গা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনা ও খাবারের পরিবেশন ঠিকমতন হয় না ,প্রতিদিন খাবার পায় এমন একটি রোগী সোহেলের সাথে কথা বলে জানা যায় ,যে প্রতিদিন সকালে কলা রুটি ডিম ও দুপুরে কোনদিন মাছ কোনদিন মাংস ডাল সবজি এটাই দেয়, কিন্তু খাবারের মান খুবই খারাপ ,ডাক্তার ঠিকমতন আসে না আমাদের খোঁজখবরও নেয় না মাঝেমধ্যে নার্স এসে ওষুধ লিখে দিয়ে চলে যায় এই সমস্ত অভিযোগ নিয়ে হাসপাতালে পরিচালক ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন যে আমাদের হাসপাতালে খাবারের মান খুবই ভালো কিছু সমস্যা আমাদের এখানে আউটসোসিং এর কোন লোক না থাকায় রোগীদের সেবা দিতে আমাদের পাঁচজন ডাক্তারের হিমশিম খেতে হচ্ছে ,বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান সহকারি পেয়ারা বেগম সাংবাদিকদের উপস্থিতি দেখে হাসপাতাল থেকে তিনি চলে যান এজন্য তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয় না

