রবিউল আলম , দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি :
প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্য কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ ইং পালন।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। রেলি শেষে উপজেলা কর্মকর্তার হলরুমে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার – নাহিয়ান নূরেন।
তিনি বলেন, প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির নতুন বাংলাদেশ জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে । এই সুযোগ গ্রহন করে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ে তুলতে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ফিরোজ,উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন এলাকা থেকে আগত যুব ও যুব মহিলা বৃন্দ । আলোচনা শেষে উপজেলার সফল উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ এবং যুব ও যুব মহিলাদের মাঝে গাছের চারা বিতরন করা হয়

