• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রামগড়ে অবৈধ বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানা 

     swadhinshomoy 
    12th Aug 2025 4:37 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

    খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. জালাল নামে এক ট্রাক মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১১ আগস্ট) দুপুরে রামগড় সদর ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাহাড় কাটা ও বালু উত্তোলনের অপরাধে ‘পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী মৃত দুলাল মিয়ার ছেলে মো. জালালকে অর্থদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন বলেন, “ভূমির আকৃতি পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় গুরুতর এবং আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযুক্তের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। রামগড়ের সর্বত্র অবৈধ পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31