• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    14th Aug 2025 9:15 am  |  অনলাইন সংস্করণ Print

    মো: দেলোয়ার হোসাইন , গাইবান্ধা, প্রতিনিধিঃ
    শুক্রবার (১৪আগষ্ট) সকাল ১০ টায় বামনডাঙ্গা ইউনিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ।‎
    ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গফফার মোল্লা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাগির খান।

    বিশেষ অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহামুদুর হাসান মাহামুদ বলেন ৫ আগষ্টের পর বিএনপিতে আসা নেতাদের কখনো সামনের কাতারে আসতে দেয়া হবে না ত্যাগী নেতাদের মূল্যয়ন করে সামনের কাতারে নেতৃত্ব দেয়া হবে। এবং প্রত্যেক টা ওয়াডে বিএনপির কাঠামো ও নেতৃত্ব তৈরিতে কাজ করার আহবান জানান।প্রধান অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: বাবুল আহমেদ বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম একটি আমানত আর এই আমানত যেন কোনো ফ্যাসিট বা জাতীয় পাটির হাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং ত্যাগীদের জায়গা দিয়ে ফরম নবায়ন করার আহবান করেন।

    ‎এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মতিয়ার রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মওলানা মো: শহিদুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    ‎অনুষ্ঠানে বক্তারা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31