• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • টঙ্গিবাড়ীতে ভাঙনের আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের বাসিন্দাদের 

     swadhinshomoy 
    14th Aug 2025 4:57 am  |  অনলাইন সংস্করণ Print
    হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় বাজার সংলগ্ন পোদ্দার শাখা নদীর তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে আতঙ্কে দিন কাটছে পদ্মা পাড়ের মানুষের। হুমকির মুখে রয়েছে দিঘীরপাড় বাজার ও আশপাশের বহু স্থাপনা।

    জানা গেছে, মঙ্গলবার (১২ আগস্ট) রাত ৮টা থেকে উজানের ঢল ও তীব্র স্রোতের কারণে হঠাৎ শুরু হয় নদীভাঙন। রাত ১০টার মধ্যে নদীগর্ভে তলিয়ে যায় অন্তত ২টি দোকান এবং ক্ষতিগ্রস্ত হয় আরও ৪টি প্রতিষ্ঠানের জমি। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে নেমে এসেছে চরম আতঙ্ক। ঝুঁকির মুখে থাকা দোকানগুলোর মালিকরা মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন।
    স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে নদীর তীরে পূর্বে ফেলা জিও ব্যাগ সরে গেলে মুহূর্তেই ভাঙন শুরু হয়। মাত্র আধা ঘণ্টার মধ্যে নদীতে বিলীন হয়ে যায় একটি পাটের গোডাউন ও একটি দোকান। আরও কয়েকটি দোকান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
    সরেজমিনে দেখা গেছে, ভাঙন ঠেকাতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।
    নদী ভাঙন বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “পানি বৃদ্ধির কারণে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। রাতেই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
    পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আশিফ সারোয়ার বলেন, “আগেও এই এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। এবার আপৎকালীনভাবে নতুন করে ব্যবস্থা নেওয়া হয়েছে। লৌহজং-টঙ্গীবাড়ী এলাকায় প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।”
    এদিকে, দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় এবং নদীতে অবৈধভাবে কাটার বসিয়ে ড্রেজিং চালানোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
    প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী দিঘীরপাড় বাজারে রয়েছে প্রায় ১ হাজার ব্যবসা প্রতিষ্ঠান, যা বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31