• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাঁচুপুরে জামাত মনোনীত চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা মোঃ আবু শাহীন দাবিয়ে বেড়াচ্ছেন পুরো ইউনিয়ন 

     swadhinshomoy 
    16th Aug 2025 7:37 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইসতিয়াক আহমেদ রোহান,আত্রাই উপজেলা,প্রতিনিধিঃ

    নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ আবু শাহীন। মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি তার কর্মীবাহিনী নিয়ে দাবিয়ে বেড়াচ্ছেন পুরো ইউনিয়ন।

    তিনি কখনো মসজিদে, কখনো হাসপাতালে, কখনো থানায়, আবার কখনো বিভিন্ন সরকারি অফিস-আদালতে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছেন। হাসপাতালে ও থানায় সেবা প্রদান থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোতে সেবার মান উন্নয়নে তার তৎপরতা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

    এছাড়া, তিনি মাঝে মাঝে শোডাউন করছেন, গরিব-দুঃখীর পাশে দাঁড়াচ্ছেন এবং ইউনিয়নের সার্বিক দিক নজরে রাখছেন নিজে ও তার আইটি বিভাগ।

    অন্য কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী মনোনীত না হলেও জামাতের মনোনয়ন পাওয়ার পর থেকেই জনগণের সাথে ঘনিষ্ঠভাবে মিশে যাচ্ছেন তিনি। তার বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পাঁচুপুর ইউনিয়নকে একটি “আদর্শ ও মডেল ইউনিয়ন” হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি ইউনিয়নের সকল দুর্নীতি ও অনিয়মের কালো হাত ভেঙে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জনাব মোঃ আবু শাহীন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31