রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আজ ১৫ ই আগস্ট রোজ শুক্রবার বাদ আসর মানিকগঞ্জের দৌলতপুর বজার বাস স্ট্যান্ডে দৌলতপুর উপজেলা কৃষকদলের আয়োজনে, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মানসকন্যা, সাবেক সফল ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো: আরফান প্রধান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান দুলাল।
তিনি বক্তৃতায় বলেন ফ্যাসিবাদ সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশ পুর্নরায় স্বাধীন হয়েছে। ফ্যাসিবাদের প্রেতাত্মারা যাতে দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের দিক নির্দেশনায় আমাদের পথ চলতে হবে। দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে প্রতিহত করতে হবে এবং নিজেদেরকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে দূরে রাখতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন – জেলা কৃর্ষকদলের সহ সভাপতি এ টি এম জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায় মো: সাইফুল ইসলাম, সমেদপুর পূর্বপাড়া মসজিদের ইমাম মো:আবুল হোসেন প্রমুখ। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন থানা মসজিদের ইমাম ও খতিফ মুফতি মোহাম্মদুল্লাহ।

