• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে আইবিডব্লিউএফ-এর নতুন সদস্য সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    17th Aug 2025 5:59 am  |  অনলাইন সংস্করণ Print

    মো: আল হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

    ব্যবসায়ীদের কল্যাণে কার্যক্রম জোরদারের আহ্বানজয়পুরহাটে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে নতুন সদস্যদের নিয়ে “সদস্য সমাবেশ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের স্বপ্নহায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার ব্যবসায়ী, শিল্পপতি, উদ্যোক্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রোগ্রামটি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হাসিবুল আলম এবং সঞ্চালনা করেন প্রকৌশলী গোলাম মর্তুজা।প্রধান অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীরা দিনরাত পরিশ্রম করছেন। তাদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য আমাদের সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন সদস্যদের অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে।”বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেন, “ব্যবসায়ীদের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরিতে আমাদের কাজ করতে হবে।”জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাশেদুল ইসলাম সবুজ বলেন, “এই সংগঠন শুধু ব্যবসায়ীদের কল্যাণ নয়, বরং সমাজ উন্নয়নেও অবদান রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান
    সবক্ষেত্রে আইবিডব্লিউএফ-এর অবদান বাড়াতে হবে।”কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “ব্যবসায়ী সমাজের ঐক্যই আমাদের শক্তি। আমরা এক থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।”এছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় সদস্য সেলিম রেজা, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, পল্লী ফিড এন্ড চিকস-এর ম্যানেজিং ডিরেক্টর মনিরুজ্জামান জাহাঙ্গীর, পূরবী এগ্রো লিমিটেড-এর স্বত্ত্বাধিকারী ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল হাসান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাট শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মৌসুদুর রহমান
    বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব, আজিজুল ইসলামসহ আরও অনেকে।বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কল্যাণ, সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করতে হলে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করতে হবে। নতুন সদস্যদের প্রতি তারা আহ্বান জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যবসায়ী সমাজের দাবি-দাওয়া তুলে ধরতে।অনুষ্ঠানে সংগঠনের চলমান কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের জন্য বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ উপস্থাপন করা হয়। সমাবেশে উপস্থিত সকল ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31