• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাতিয়া উপজেলা বিএনপির ঐক্য ও ত্যাগের ডাক দিলেন প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু 

     swadhinshomoy 
    18th Aug 2025 11:31 am  |  অনলাইন সংস্করণ Print

    রিয়াজুল ইসলাম,নোয়াখালী হাতিয়া প্রতিনিধিঃ

    নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ-তিতিক্ষা ও কর্মীদের ঐক্যের আহ্বান জানিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন।

    তিনি বলেন, “হাতিয়া আমার জন্মভূমি। এখানেই আমার বেড়ে ওঠা, পূর্ব পুরুষের কবরও এখানে। জীবন জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও রাজনীতি আমার রক্তে মিশে আছে।”

    বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু জানিয়েছেন, তার স্ত্রী ও দুই সন্তান সবাই পিএইচডি ডিগ্রিধারী। ছোটবেলা থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত থেকে তিনি পরবর্তীতে ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

    রাজনীতির প্রতি নিজের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন হাতিয়ায় বিএনপি কর্মীরা হিংসা-বিদ্বেষে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল, তখন আমি তাদের পাশে দাঁড়িয়েছি নিজের সন্তান মনে করে। নিজের বাসভবনকেই দলীয় কার্যালয়ে রূপ দিয়েছি। হাতিয়ার সামাজিক উন্নয়ন ও শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠা করেছি কলেজ।”

    বিদেশে থেকেও নিয়মিত দেশে ফিরে বিএনপির কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা উল্লেখ করে বাবলু বলেন, “দেশে না থেকেও বছরে কয়েকবার শুধু রাজনীতির টানে দেশে এসেছি। হয়েছি মামলার শিকার, হামলার শিকার হয়ে ভেঙে দেওয়া হয়েছে আমার বাসভবন, ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পরিবার ও কলেজ।”

    তিনি সমালোচকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, “যারা বলে আমি দেশে থাকি না, তারা নিজেরা কয়বার হাতিয়ায় এসে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন? ৩/৪ বছরে বিএনপির জন্য কি অবদান রেখেছেন?”

    তৃণমূল কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রকৌশলী আমিরুল মোমিন বাবলু বলেন, “হাতিয়ার বিএনপিকে শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। যারা অতীতে পাশে ছিলেন তাদের ভুলে যাওয়া যাবে না।”

    তিনি স্লোগান তুলে ধরেন:
    “আমরা হাতিয়ার সন্তান, হাতিয়া উপজেলা বিএনপিতে আমরা ঐক্যবদ্ধ

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31