swadhinshomoy
18th Aug 2025 5:37 am | অনলাইন সংস্করণ Print
মোঃ সিরাজুল ইসলাম রনিঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বিএনপি’র উদ্যোগে রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার, কাঠালিয়া উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চেচরীরামপুর ইউনিয়ন ও কৈখালী বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। অপরদিকে উপজেলা সদর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপি নেতা মোঃ শামীম শিকদার।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে তারা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার লিফলেট তুলে দেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

