swadhinshomoy
19th Aug 2025 9:02 am | অনলাইন সংস্করণ Print
সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাবঃ
জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বন্ধে টাস্কফোর্স অপারেশন পরিচালনা করেছে বিজিবি*
মঙ্গলবার বিকেলে থেকে সন্ধ্যা,
পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, এর সার্বিক দিক নির্দেশনায় আওতাধীন সাতক্ষীরা জেলার সদর উপজেলাধীন কাথন্ডা বাজার এলাকার ঔষধের ফামের্সীতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতীশ সরকার, সহকারী কমিশনার (ভূমি), সাতক্ষীরা, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ২০ জন বিজিবি সদস্য, জনাব মোঃ বাশারাফ হোসেন, ঔষধ পরিদর্শক, ঔষধ প্রশাসন, সাতক্ষীরা এবং ০৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোন ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ (খ) ধারা মোতাবেক মেসার্স রুকাইয়া ফার্মেসী এর মালিক মোঃ শাহাজান কবীরকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা এবং মেসার্স জবা ফার্মেসী এর মালিক মোঃ মোরতাজা হোসেনকে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকাসহ মোট ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, উপস্থিত জনসাধারণ বিজিবির নিরলস কর্তব্য পালন এবং জনস্বাস্থ্য রক্ষায় এ জাতীয় টাস্কফোর্স অপারেশন পরিচালনা করায় বিজিবিকে ধন্যবাদ জ্ঞাপন এবং এ ধারা চলমান রাখার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য, বিজিবির উল্লেখিত কর্মকান্ড জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।১৯/০৮/২৫
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

