ফাহিমুল ইসলাম,মহেশখালী প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে “মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন” বিষয়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহেশখালীর গর্বিত কন্যা, সাহসী ছাত্রনেত্রী ফাতেমা তাসনিম জুমা।
তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেল থেকে প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। জুমা ঢাবির অপরাধ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক আন্দোলনের একজন সক্রিয় সৈনিক হিসেবে ভূমিকা রেখে আসছেন।
বর্তমানে তিনি ইনকিলাব মঞ্চ, ঢাবির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জুমা তার একনিষ্ঠতা, সাহসিকতা এবং নেতৃত্বগুণে ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীর কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
ডাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন। মহেশখালীসহ সারাদেশের সচেতন শিক্ষার্থীরা তার প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেছেন।

