সহকারী জজ পদে ১০০ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অষ্টাদশ এ পরীক্ষার আবেদনপত্র অনলাইনের মাধ্যমে পূরণ ও জমা দিতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী জজ
পদসংখ্যা: ১০০টি
বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা (২০১৬ সালে বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত অন্য সুবিধাও প্রাপ্য হবেন)।
প্রার্থীর বয়স: অনধিক ৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে)
আবেদনের যোগ্যতা:
*আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, পরীক্ষার নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিককরুন।
আবেদন ফি: টেলিটকের মাধ্যমে আবেদন ফি বাবদ ১২০০ টাকা পরিশোধ করতে হবে (ফি জমাদানের শেষ সময় ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট)।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমাদান ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

