• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সাবলম্বী উপকরণ পেলেন অসহায় জহুরা- তোজাম্মেল দম্পতি 

     swadhinshomoy 
    20th Aug 2025 12:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃকামরুল ইসলাম, রায়গঞ্জ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
    কিছু দিন পূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জের অসহায় জহুরা- তোজাম্মেল দম্পতি পেলেন সাবলম্বী উপকরণ।

    বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় ওই দম্পতিকে সাবলম্বী উপকরণ হিসাবে দুটি ছাগল বিতরণ করা হয়।

    এর আগে রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির সার্বিক সহযোগিতায় প্রথমে হুইল চেয়ার, পরে দুটি ছাগল তুলে দেওয়া হয়।

    এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার ও ভাল খাবার কিনে খেতে পারি নাই। আপনাদের মাধ্যমে খোঁজ পেয়ে শাহবাজ খান সানি আমাদের একটি হুইল চেয়ার ও সাবলম্বীর জন্য দুটি ছাগল কিনে দিয়েছেন। এতে আমরা অনেক খুঁশি। তাদের জন্য দোয়া করি তারা যেনো আমাদের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন।
    এ সময় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, ফুলজোড় রক্তদান সংগঠনের মো. একরামুল হক, স্বেচ্ছাসেবী মো. ইউসুফ আলী, মো. রাজু, নাজমুল, আরাফাতসহ গণমাধ্যম কর্মী আমিনুল ইসলাম হিরো, সাইদুল ইসলাম আবির প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31