swadhinshomoy
21st Aug 2025 1:07 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ফিরোজ আহম্মেদ,আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নে স্থায়ী ভাবে স্মার্ট ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ আগষ্ট ২০২৫ সকাল থেকে হাটকালুপাড়া ইউনিয়ন চত্বরে (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ডধারীদের মধ্যে নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে হাটকালুপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায় টিসিবির পন্য সামগ্রি সরবরাহ করছে।ভোক্তার সুবিধার্থে প্রতি মাসের নির্ধারিত দিন গুলোতে টিসিবি পণ্য সরবরাহ করা হবে বলে জানান,
এদিকে টিসিবি ডিলার সূত্রে জানা গেছে,এবার প্রতিটি প্যাকেজে ২ লিটার সয়াবিন তৈল,১কেজি চিনি ২ কেজি মশুর ডাল,৫ কেজি চাউল, দেওয়া হয়েছে।যার নির্ধারিত মূল্য ৫৪০ টাকা।
এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন ও হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আকরাম হোসেন জানান আমাদের এলাকার মানুষ জন খুব অসহায় কৃষক,জেলে সম্প্রদায়স বেশি।ইউনিয়নে হিন্দু সম্প্রদায় ও কম নয়।এ পরিস্থিতিতে সরকারের নির্ধারিত টিসিবির পণ্য পেয়ে অনেকে খুব খুশি।আমরা চেষ্টা করি এলাকার মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো চেষ্টা করি যাতে তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি।
আমরা যটুকু পারি সরকার নির্ধারিত টিসিবি’র পণ্য সামগ্রী খেটে খাওয়া মানুষ যাতে নিতে পারে। ফ্যামিলি স্মার্ট কার্ডে নিম্ন আয়ের মানুষ টিসিবি পণ্য পাওয়ায় স্বাচ্ছন্দ্য বোধ করি।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

