• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মহেশখালী কলেজ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ। 

     swadhinshomoy 
    23rd Aug 2025 6:11 am  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম: মহেশখালী প্রতিনিধিঃ

    মহেশখালী উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মহেশখালী কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

    ২১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১২টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছে প্রতিষ্ঠানটির অবকাঠামো, শ্রেণিকক্ষ, পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

    পরিদর্শন শেষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শাহেদ মান্নান এবং অন্যান্য অধ্যাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার।
    আলোচনায় মানসম্মত ও সময়োপযোগী পাঠদানে শিক্ষকদের ভূমিকা এবং কলেজের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। শিক্ষক ও প্রশাসনের সমন্বয়ে আমরা মহেশখালী কলেজকে আরও এগিয়ে নিতে চাই।”

    কলেজ শিক্ষকরা এমন উদ্যোগকে স্বাগত জানান এবং একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31