গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলা জিয়া সংসদ শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসভায় প্রধান অতিথি ছিলেন,নওগাঁ জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।২২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলা জিয়া সংসদ শাখার আহ্বায়ক সেতু মৈত্রের সভাপতিত্বতে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়া সংসদের সদস্য সচিব আহসান হাবিব সিটু, যুগ্ম আহবায়ক এডভোকেট সুমাইয়া আক্তার,শাহিনুর ইসলাম,সাইফুল ইসলাম,সুশান্ত পাল, আলী হোসেন,রুহুল আমিন,সদস্য রাসেল হোসেন,বকুল হোসেন কালাম,সাগর,মৃন্ময় দাস,নওগাঁ সরকারী কলেজের সাবেক এজিএস আগফা উদ-দৌলা সবুজ প্রমূখ।এর আগে নব-নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপনকে ফুল দিয়ে সংবর্ধিত করেন সংগঠনটি নেতৃবৃন্দ।

