আল রোকন,রিপোর্টার কুমিল্লা জেলাঃ
পুলিশই জনতা, জনতাই পুলিশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০ আগস্ট) সকালে ওপেন হাউজ ডে সভাটি দাউদকান্দি মডেল থানার আয়োজনে থানা চত্বর প্রাঙ্গনে সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেনের সঞ্চালণায় ও অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে এ ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি-চান্দিনার সার্কেল) ফয়সাল তানভীর।
এসময় বক্তব্য রাখেন, দাউদকান্দি মডেল থানার তদন্ত ওসি মোঃ সামছুল আলম,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মনিরুজ্জামান মনির, ও সাব ইন্সপেক্টর আহসান হাবিব,সাব ইন্সপেক্টর সাজ্জাদ হোসেন,পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,যুগ্ন-আহবায়ক ও সাবেক কাউন্সিলর খন্দকার মোঃ বিল্লাল হোসেন সুমন,সাবেক কাউন্সিলর সালাউদ্দিন সরকার,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,সহকারী সেক্রেটারী এডভোকেট মোখলেছুর রহমান,পৌর জামায়াতের আমীর আবুল কাশেম প্রধানিয়া,এনসিপির নেতা মাজহারুল ইসলাম হানিফ ও হেফাজত ইসলামের উপজেলা শাখার সেক্রেটারী নজরুল ইসলাম ফয়েজী৷
অন্যন্যদের আরো বক্তব্য রাখেন,জনকন্ঠের সাংবাদিক মোঃ শামীম রায়হান,বাংলাদেশ টুডের সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার প্রমূখ ও সাংবাদিক শাহীন সাহেব, সাংবাদিক সেলিম সাহেব দৈনিক ইনকিলাব।
আলোচনায় বক্তারা মাদক,চাঁদাবাজী,ইভটিজিং কিশোর গ্যাংসহ বিভিন্ন সমস্যা কথা তুলেন ধরেন পুলিশ প্রশাসনে প্রতি। এসময় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

