swadhinshomoy
23rd Aug 2025 10:36 am | অনলাইন সংস্করণ Print
মোঃ তারিকুল ইসলাম,রামপাল বাগেরহাটঃ
রামপাল ( বাগেরহাট) সংবাদাতা।রামপালে ফারহানা বেগম (৪৫) নামের একজন যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার চন্দ্রাখালী গ্রামে জনৈক ব্যক্তির মতস্য ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রামপাল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান উপজেলার ভোজপাতীয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের একটি মতস্য্য ঘেরে অজ্ঞাত পরিচয়ে একজন নারীর মরদেহ ভাসছিল। স্থানীয়রা বুধবার ২০ শে আগষ্ট রাত অনুমান সাড়ে ৯ টার সময় দেখতে পেয়ে থানায় খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।মরদেহের কাছে একটি ব্যাগে কিছু তরকারি ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়।তবে মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।তবে ধারণা করা হচ্ছে সে হয়তো মানসিক ভারসাম্যহীন হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় মরদেহের পরিচয় মিলেছে। নারীর নাম ফারজানা বেগম সে বাগেরহাট সদরের আঃ রাজ্জাক তরপদারের মেয়ে বলে ওসি আতিকুর রহমান নিশ্চিত করেছেন।। #
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

