• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জ শহরে ২০০ জন ডায়রিয়ায় আক্রান্ত জনমনে আতংক 

     swadhinshomoy 
    23rd Aug 2025 10:41 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম. সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

    সিরাজগঞ্জে শহরে ধানবান্দি ও হোসেনপুর এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন দিনে অন্তত ২০০ জন এই রোগে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে অনেকে পার্শ্ববর্তী নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, কেউ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
    সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার জানান যে, ধানবান্দি ও হোসেনপুর থেকে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তারা উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
    স্থানীয়রা ধারণা করছেন, পৌরসভার সরবরাহিত পানি দূষিত হওয়ায় এই রোগ ছড়াচ্ছে। অন্যদিকে, স্থানীয় স্বাস্থ্য কর্মীরা মনে করছেন, ঘনবসতিপূর্ণ এলাকা ও দুর্বল স্যানিটেশন ব্যবস্থাই এই প্রাদুর্ভাবের কারণ হতে পারে।
    নর্থবেঙ্গল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আলমগীর হোসেন জানান, গত ১০দিনে ১২২ জন ডায়রিয়া রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই ১৮ জন ভর্তি হয়েছেন এবং ৫০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৭২ জন হাসপাতালে ভর্তি আছেন। অধিকাংশ রোগী ধানবান্দি এলাকার এবং তারা সাপ্লাই পানিকে ডায়রিয়ার কারণ হিসেবে উল্লেখ করছেন।
    সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সোমা রানী ঘোষ বলেন, গত ১০ দিনে হাসপাতালে ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। সাধারণত দৈনিক চার-পাঁচজন রোগী ভর্তি হন, কিন্তু সম্প্রতি হঠাৎ সংখ্যা বেড়ে গেছে।
    ধানবান্দির বাসিন্দারা জানান, পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার পাইপলাইনে দূষণ বা ক্ষতিকর উপাদানের মিশ্রণ তাদের অসুস্থতার কারণ হতে পারে। বেসরকারি হাসপাতালের এক রোগী আলা

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31