বরিশাল ব্যুরোঃ মোঃমারুফ হোসেন:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) স্টীমারঘাট পুলিশ ফাঁড়ীর পৃথক দুইটি বিশেষ অভিযানে ৬০০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে আরেকজন অভিযুক্ত পলাতক রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৫) রাত ১০টা ৩০ মিনিট ও রাত ১১টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিএমপি কোতোয়ালি মডেল থানাধীন ১০নং ওয়ার্ডের ভাটারখাল বস্তির প্রবেশ মুখে পাকা রাস্তার উপর এবং একই ওয়ার্ডের কেডিসি রাজ্জাক স্মৃতি কলোনিস্থ মোঃ মানিক মাতুব্বরের বসত ঘরে অভিযান চালানো হয় ।
অভিযানে নেতৃত্ব দেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন। তার নেতৃত্বে বিশেষ টিমে অংশ নেন এএসআই আবদুল কাইয়ুম, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই বোরহান উদ্দিন, এএসআই মাহবুব এবং এটিএসআই গাজী মোঃ জাঈদুর রহমান। নিয়মিত অভিযান পরিচালনার ফলে বরিশাল লঞ্চঘাট এবং বরিশালের কেডিসির মাদক ব্যবসায়ীদের কাছে সমালোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন এবং তিনি জানিয়েছেন অভিযান পরিচালনার সময় কোন প্রকার সুপারিশ গ্রহণ করেন না এবং সুপারিশকৃত ব্যক্তিদের ফোন রিসিভ করেন না। গোপন সূত্রে জানা গেছে তাকে পুলিশ ফাঁড়ি থেকে সরানোর জন্য মাদক ব্যবসায়ীদের তদবির চলমান রয়েছে।
অভিযানে ধৃত হচ্ছেন—
১) মোঃ সাইফুল ইসলাম (২১), পিতা- মোঃ হান্নান কসাই, মাতা- মৃত শাহনাজ বেগম, সাং- ১০/১ কালু নগর, হাজারীবাগ, ঢাকা। বর্তমানে ভাটারখাল বস্তি, বিসিসি ১০নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি, জেলা- বরিশালে বসবাস করছেন। তার হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পলাতক অভিযুক্ত—
২) মোঃ মানিক মাতুব্বর (৩৫), পিতা- এসহাক মাতুব্বর, মাতা- হোসনে আরা বেগম, সাং- রাজ্জাক স্মৃতি কলোনি, কেডিসি, ১০নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি, জেলা- বরিশাল।
এ ঘটনায় ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্র ও সহকর্মীরা জানান, এসআই গোলাম মোঃ নাসিম হোসেন মাদকবিরোধী অভিযানে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত একের পর এক সফল অভিযানে বরিশালে মাদকের বিরুদ্ধে পুলিশের কার্যক্রমে নতুন গতি এসেছে।

