• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বরিশালে ইয়াবা বিক্রিতে বাধা, বিএনপি নেতা ,৩৮ পিস ইয়াবা উদ্ধার 

     swadhinshomoy 
    24th Aug 2025 9:37 am  |  অনলাইন সংস্করণ Print

    বরিশাল ব্যুরোঃ মোঃমারুফ হোসেন:

    বরিশালে ইয়াবা বিক্রিতে বাধা, বিএনপি নেতা ,৩৮ পিস ইয়াবা উদ্ধার:

    বরিশাল নগরীর ২ নং ওয়ার্ডের কাউনিয়া কমিশনার গলিতে ইয়াবা বিক্রির সময় হাতাহাতির এক ঘটনায় ৩৮ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সচেতন নাগরিক সুমন গাজী (৪০) গলিতে অবস্থানকালে ইয়াবা ব্যবসায়ী সজল (বাসা—খালপাড় সড়ক, ১ নং ওয়ার্ড) ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসে। এসময় সুমন গাজী বিষয়টি লক্ষ্য করে বাধা দেন। এতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে সজল পালিয়ে যেতে সক্ষম হলেও সুমন গাজীর হাতে ধরা পড়ে ৩৮ পিস ইয়াবা।

    পরে সুমন গাজী উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করেন।

    এ বিষয়ে সুমন গাজী জানান, “আমাদের এলাকায় মাদক বিক্রির সুযোগ দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।”

    পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যবসায়ী সজলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31