মো. বদরুল আলম বিপুল,সখীপুর, টাংগাইল:
টাঙ্গাইলের সখীপুরে এক কৃষকের গোয়ালঘর থেকে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার প্রতিমা বংকী গ্রামের কৃষক বিল্লাল হোসেনের (৬৫) বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
বিল্লাল হোসেন বলেন, রাতে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। ভোরে উঠে দেখি গোয়ালঘর ও বাড়ির গেটের তালা কেটে আমার একটি দুধেল গাভী (প্রতিদিন প্রায় ৮ কেজি দুধ হতো) এবং দুটি ষাঁড়সহ মোট তিনটি গরু চুরি হয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষকের ছোট ভাই আব্দুল হাই বলেন, গতবছর ভাইর পাচটি গরু চুরি হয়েছে। আজ আবার চুরি হলো ভাইর অনেক ক্ষতি হয়ে গেল। আমার কাছে অস্ট্রেলিয়ান জাতের দুইটি গরু আছে। গরু চুরির আতঙ্কে আমি এখন গরুর ঘরের একপাশে রাত কাটাই। এত চুরি হচ্ছে, কিন্তু প্রশাসন চোরদের ধরতে পারছে না—এটি অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, গরু চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

