swadhinshomoy
25th Aug 2025 11:12 am | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয়োজিত দেশব্যাপী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ উপলক্ষে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এসময় মতবিনিময় সভায় সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
অনুষ্ঠানের এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি)রিপন বিশ্বাস,জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ (ডাবলু),জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু,সাতক্ষীরা শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর লাভলু,সঙ্গীত শিল্পী রোজ বাবু, জেলা তথ্য অফিসের ইউডিএ মোঃ মনিরুজ্জামান, ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক ফুয়াদ আব্দুল্লাহ,কপোতক্ষ শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক শারাফাত হোসেন লিটিল,ডিসেন্ট টিউন শিল্পগোষ্ঠীর সঙ্গীত পরিচালক আল আমিন ও আবিদ আলী প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন,বিটিভি-র নতুন কুঁড়ি এর নতুন ভাবে প্রচারণা বিষয়ক ও নতুন কুড়ি-র আবেদন ফরমের বিষয় তুলে ধরেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

