• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাতিয়ায় সিঁধ কেটে চুরি, দেখে ফেলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

     swadhinshomoy 
    26th Aug 2025 3:46 am  |  অনলাইন সংস্করণ Print

    রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধিঃ

    নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানঘরে প্রবেশ করে চুরি করতে গিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজুমদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    আহত ব্যবসায়ীর নাম বসন্ত কুমার মজুমদার (পিতা ক্ষিতিশ চন্দ্র মজুমদার)। তিনি দীর্ঘদিন ধরে বাড়ির পাশে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভিতরে ঘুমিয়ে পড়েন বসন্ত কুমার। গভীর রাতে সিঁধ কেটে একদল চোর দোকানে ঢুকে পড়ে। মালামাল লুটের সময় ব্যবসায়ীর ঘুম ভেঙে গেলে তিনি চোরদের দেখে ফেলেন। এ সময় পালিয়ে না গিয়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোররা কিছু মালামাল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

    গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

    আহতের ছেলে ডাক্তার রাজীব চন্দ্র মজুমদার জানান, ধারালো অস্ত্রের আঘাতে বাবার একটি হাতের কব্জি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতের অধিকাংশ রগ কেটে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।

    এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আহত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31