swadhinshomoy
26th Aug 2025 1:07 pm | অনলাইন সংস্করণ Print
মোঃনাজমুল কবির, রাজৈর মাদারীপুরঃ
মঙ্গলবার ২৬/৮/২০২৫ মাদারিপুর জেলার রাজৈর উপজেলার পথকলি বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী জনাব শামিম মুন্সি।
শামীম মুন্সি তার লিখিত বক্তব্য বলেন পশ্চিম রাজৈর নিবাসী শেখ মোস্তাফিজুর রহমান নাদির,পিতা মৃত, সেলিম মুন্সি। তিনি একজন সন্ত্রাসী, চাঁদাবাজ,পরধন লিপসু ও গোয়ার প্রকৃতির লোক, এবং একাধিক সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় আমার
অফিসে গিয়ে আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায়ে মোটা অংকের চাঁদা দাবি করে এবং হুমকি দিয়ে বলে টাকা না দিলে আমি তোর বারোটা বাজিয়ে ছাড়বো। চাদার টাকা না দেওয়ার আমার ছবি এডিট করে এবং তার চক্রের মাধ্যমে উহা ভাইরাল করে যার ফলে সামাজিক ভাবে আমার আত্মসম্মানে আঘাত হানে এবং স্বজনদের কাছে আমার সম্মান ক্ষুন্ন হয়েছে হয়েছে। তিনি আরো বলেন বিগত সময়ে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুস্তাফিজুল হক নাদিরের বিরুদ্ধে বারোটি মামলা করেন। তার বিরুদ্ধে আমগ্রাম কৃষ্ণ মোড়ের এলাকার নিবাসী লক্ষ্মী রানী বিশ্বাস মোস্তাফিজুল হকের বিরুদ্ধে মামলা করে। তিনি আরো অভিযোগ করেন যে আমি গণউন্নয়ন রোডে নাসির হাওলাদারের বিল্ডিংয়ে ভাড়া থাকি এবং শেখ মুস্তাফিজুল হক নাদির
দ্বিতীয় তলায় বসবাস করে এই সুবাদে প্রায়ই সময় নাদির এবং তার স্ত্রী মোসাম্মৎ হামিদা বেগম মোটা অংকের টাকা ধার চায় ধারের টাকা না দেওয়ায় আমার উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ১৯/৮/২০২৫ ইং তারিখ উপ-
পরিচালক দুর্নীতি দমন কমিশন মাদারীপুর বরাবর একটি অভিযোগ দাখিল করে যা নিজেই কম্পিউটার কম্পোজ করে, সেখানে অভিযোগ কারীদের কোন নাম স্বাক্ষর নাই যা পত্রিকার আদলের ছাপিয়ে তার ফেসবুক আইডিতে পোস্ট করে।
শামীম মুন্সী আরো বলেন দুই মাস আগে সাপ্তাহিক ছুটির দিন আমার জেলা প্রাথমিক শিক্ষা অফিস অফিসার ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাদারীপুর মহোদয় চারজন ব্যক্তি বেড়াতে আসে, তারা দুপুরের খাবার শেষ করে একটু অপেক্ষা করেন, ঠিক সেই সময়ে একই ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে শেখ মুস্তাফিজুল হক নাদির আমার বাসায় এসে আমার সম্পর্কে উদ্দেশ্যে মূলকভাবে মিথ্যা ভুয়া এবং বানোয়াট কথা উপস্থিত কর্মকর্তাদের কাছে বলতে থাকে। আমাট স্ত্রী এসব বিষয়ে না বলার অনুরোধ করলে আমার স্ত্রী বেয়াদব মহিলা বলে গালি দেয় এবং বলে তোর স্বামীকে দেখে নিব।
গত ১৪/৮/২০২৫ তারিখে আনুমানিক বিকেল তিন টায় আমি
দুপুরে খাবার খেয়ে আমার অফিসে চলে যাই ঐ সময় আমার বাসার
প্রধান দরজা আটকাতে আমার স্ত্রীর একটু দেরি হয় ঠিক ওই সময় শেখ মুস্তাফিজুর হক নাদির ডাইনিং রুমের ছবি তার মুঠো ফোনে ভিডিও ধারণ করে। তার এই ভিডিও ধারন করার দৃশ্য আমার স্ত্রী দেখে ফেলে তখন মোস্তাফিজুল হক নাদির কে আমার স্ত্রী বলে যে আপনি আমাদের বাসায় রুমের দৃশ্য ভিডিও করলেন কেন? আমার স্ত্রী এই কথা বলা মাত্র শেখ মুস্তাফিজুল হক অকথ্য ভাষায় ও জোর গলায় আমার স্ত্রীকে
গালিগালাজ করে এবং হুমকি প্রদান করেন।
পরিশেষে শামীম মুন্সি বলেন
ভিত্তিহীন ও বানোয়াট ভিডিও ও অডিও খবর সো যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি জাতীয় দৈনিক পত্রিকা এবং সোশ্যাল মিডিয়া প্রকাশের জন্য আপনাদের অনুরোধ করছি। শামীম মুন্সি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেগুলো মিথ্যা ও বানোয়াট।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

