• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জশনে জুলুস উপলক্ষে ঘটিভাঙ্গায় গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও তাহেরিয়া ছাবেরিয়া হেফজখানার স্বাগত র‍্যালি অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    26th Aug 2025 3:42 am  |  অনলাইন সংস্করণ Print

    ফাহিমুল ইসলাম মহেশখালী প্রতিনিধিঃ

    পবিত্র জশনে জুলুস (১২ রবিউল আউয়াল) উপলক্ষে মহেশখালীর ঘটিভাঙ্গা এলাকায় আনন্দঘন পরিবেশে স্বাগত র‍্যালি সম্পন্ন করেছে ঘটিভাঙ্গা গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও তাহেরিয়া ছাবেরিয়া হেফজ ও শিশু সনদ এতিমখানা।

    ২৫ আগস্ট, সোমবার সকাল ৯টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

    সকলের হাতে ছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে লেখা ব্যানার ও ফেস্টুন। র‍্যালিটি ইসলামি সংগীত, দোয়া ও দরুদ পাঠে মুখর ছিল।

    আয়োজকরা জানান, জশনে জুলুস হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত একটি শান্তিপূর্ণ ও আনন্দঘন র‍্যালি, যা রাসুল (সা.)-এর ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম।

    এসময় শিক্ষার্থীদের মাঝে রাসুল (সা.)-এর জীবনী ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দেশ-জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31