• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডাকসুর ভিপি প্রার্থী জালালকে কারাগারে প্রেরণ 

     Ahmed 
    27th Aug 2025 11:59 am  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:  হত্যাচেষ্টা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    এর আগে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহবাগ থানায় হত্যাচেষ্টার মামলা করে। এরপর মামলায় গ্রেফতার দেখিয়ে জালাল আহমদকে আদালতে পাঠানো হয়।

    গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেটের ওপর হামলা চালিয়ে জখম করেন তিনি। আহত শিক্ষার্থী মো. রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। ঘটনার পরপরই হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে আজ সকালে চিকিৎসা শেষে তিনি হলে ফিরেছেন।

    অন্যদিকে মধ্যরাতেই পুলিশে সোপর্দ করা হয় অভিযুক্ত জ্বালাময়ী জালালকে। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন হল প্রভোস্ট। বিকেলে সিন্ডিকেট সভায় এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31