• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় দুঃস্থ নারী, কৃষকের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ 

     swadhinshomoy 
    27th Aug 2025 12:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    নওগাঁর মান্দায় এডিপির অর্থায়নে দুঃস্থ নারী,কৃষক ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন,স্প্রে মেশিনসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।২৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলার সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।গনেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব রফিকুল ইসলাম, হিসাব সহকারী মিঠু কুমার,ইউপি সদস্য বিমল কুমার,আব্দুল আলিম,হামিদুর রহমান,আস্থান আলী মোল্লা,শামসুর রহমান,শাহাদৎ হোসেন, কামরুল ইসলাম এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফর রহমান,শিক্ষক কাজী আমিনুল ইসলাম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু প্রমূখ।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও আখতার জাহান সাথী জানান,২০২৪-২৫ অর্থ বছরের এডিবির অর্থায়নে ক্রয়কৃত ওইসব সামগ্রী বিতরণ করা হয়।গনেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন,এই ধরনের উদ্যোগ এলাকার সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অনুষ্ঠানে উপস্থিত দুঃস্থ নারী রোকসানা বেগম বলেন,তিনি আগে অন্যের বাসায় সেলাই মেশিনের কাজ করতেন, সেলাই মেশিন পেলাম, এখন নিজেই উদ্দ্যোক্তা হবো।কৃষক শহিদুল ইসলাম বলেন,এই স্প্রে মেশিনটা পেয়ে অনেক খুশি।বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানহা আক্তার ছাতা হাতে নিয়ে বলে, বৃষ্টির সময় স্কুলে আসতে অনেক সমস্যা হতো। এখন থেকে ছাতাটা সঙ্গে নিয়ে নিশ্চিন্তে স্কুলে যেতে পারব

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31