swadhinshomoy
27th Aug 2025 12:40 pm | অনলাইন সংস্করণ Print
আব্দুল ওয়াহাব জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা, ২৭ আগস্ট ২০২৫ – বিশ্ব পানি সপ্তাহ ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত WaterMove Campaign 2025 এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে #পানি_অধিকার_প্রচারাভিযান। Participatory Research & Action Network (PRAAN) এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় SoDESH আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগণের মধ্যে পানি সংরক্ষণ ও টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। এই লক্ষ্যকে সামনে রেখে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী চত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়।
চ্যানেলে
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ্ আব্দুল হামিদ। সভা সঞ্চালনা করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরদার শরিফুল ইসলাম ডিডি বন ও পরিবেশ বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কৃষি ও খামারবাড়ীর সহকারি পরিচালক হারুন বিন হানিফ, ন্বক্তব্য রাখেন, প্রফেসর মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর শেখ শরিফুদ্দৌলা সাগর, প্রথমআলো জেলা প্রতিনিধি কল্যান ব্যানার্জী, দেশ টিভি জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাংবাদিক মিজানুর রহমান, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলি নুর খান, সুশিলনের সহকারি পরিচালক জিএম মনিরজ্জামান, মহিলা পরিষদের জ্যোৎস্না দত্ত, আব্দুস সামাদ, আবুজাফর সিদ্দীকি, সাকিবুর রহমান বারসিকের মাইদা মিজান, প্রফেসর ইদ্রিস আলী, নারী নেত্রী ফরিদা আকতার, সাংবাদিক জুলফিকার রাইহান, বনিক বার্তা জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, সাংবাদিক ও উন্নয়ন কর্মি ফারুখ রহমান প্রমুখ।
বক্তারা বলেন,বাংলাদেশ একটি বৃষ্টিনির্ভর দেশ। দেশের বার্ষিক মোট বৃষ্টিপাতের প্রায় ৮০% বর্ষাকালে হয়। কিন্তু এর পরও উপকূলীয় ও প্লাবনপ্রবণ এলাকায় পানি সংকট, লবণাক্ততা, দূষণ এবং আকস্মিক বন্যার মতো চ্যালেঞ্জ প্রতিনিয়ত বেড়ে চলেছে। জলবায়ু পরিবর্তনের ফলে নদী ভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মিষ্টি পানির উৎসের হ্রাস ঘটছে। সাতক্ষীরার মতো উপকূলীয় অঞ্চলে এই সমস্যা সবচেয়ে গুরুতর এবং এখানকার কৃষি, জীবিকা ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে World Water Week 2025-এর প্রতিপাদ্য “জলবায়ু কার্যক্রমের জন্য পানি” আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে পানি কেবল ক্ষতিগ্রস্ত নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ সমাধান। সাতক্ষীরায় আয়োজিত কর্মসূচি স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানি ব্যবস্থাপনা পদ্ধতিকে গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে সংযুক্ত করে একটি কার্যকর সমাধানের লক্ষে সকলের সমন্বিত উদ্যোগ গ্রহন।
পানি জীবন ও উন্নয়নের অপরিহার্য উপাদান। জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, দূষণ ও লবণাক্ততা বৃদ্ধির কারণে সাতক্ষীরার পানিসম্পদ সংকটে পড়েছে। World Water Week ২০২৫-এ আয়োজিত মানববন্ধন ও প্রদর্শনী জনগণ, নীতি-নির্ধারক ও গণমাধ্যমকে সমস্যার গভীরতা ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে অবহিত করেছে।
মানববন্ধন জনসাধারণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে, যেখানে সচেতনতার স্লোগান ও ভিজ্যুয়াল বার্তা পানি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেছে। প্রদর্শনীতে তথ্যচিত্র, গ্রাফ, মডেল, ছবি ও ভিডিওর মাধ্যমে গত কয়েক দশকের ভূগর্ভস্থ পানির স্তর পরিবর্তন এবং সংকটাপন্ন এলাকার বাস্তব চিত্র উপস্থাপন করা হয়েছে। ইন্টারেক্টিভ কর্নারে পানি সাশ্রয়ের ব্যবহারিক কৌশল শেখানো হয়েছে, যা আচরণগত পরিবর্তনে সহায়ক হবে।
প্রত্যাশিত ফলাফল হলো – পানি সংরক্ষণে ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে উদ্যোগের প্রসার এবং টেকসই পানি ব্যবস্থাপনায় নীতি প্রভাব সৃষ্টি। এই উদ্যোগ সরকার, বেসরকারি সংস্থা ও সাধারণ মানুষকে একত্রিত করে নিরাপদ ও টেকসই পানি ভবিষ্যৎ গঠনের পথ তৈরি করবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

