শাহীনূর রহমান,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে যত্রতত্র চলছে জুয়ার আসর। আইন অনুযায়ী জুয়া নিষিদ্ধ হলেও অনলাইন কেসিনো থেকে শুরু করে প্রকাশ্যেই কার্ড খেলার জুয়ার আসর বসছে বিভিন্ন স্থানে। এতে ক্রমেই বাড়ছে সামাজিক অশান্তি ও পারিবারিক নির্যাতনের ঘটনা।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রূপসী বাংলা পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে, এলএসডি গোডাউনের সামনে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়ার আসর। এল এস,ডি গোডাউনের মহাসড়ক এর বীপরিতে অভিযোগ রয়েছে, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির দালাল অফিস থেকে এ জুয়ার আসর পরিচালিত করেন অভিযুক্ত কারীদের মধ্যে অন্যতম মন্টু ও নুরমোহাম্মদ।
এছাড়া সদর উপজেলার ভেলাজন, মলানি বাজারের রাস্তার উত্তর পাশে, বাসটার্মিনাল এলাকা, চব্বিশ টিউবওয়েল, কালিতলা বাজারের উত্তর অংশ, গড়েয়া নতুন বাজারসহ বিভিন্ন স্থানে নিয়মিতভাবে চলছে জুয়া। এসব আসরে জড়িয়ে পড়ছে যুবসমাজ, নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ।
এ বিষয়ে সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট ননীগোপাল, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক আন্দোলন জানান— “জুয়া একটি সামাজিক ব্যাধি। প্রশাসনের তৎপরতা না থাকলে এটি ক্রমেই বৃদ্ধি পাবে এবং সমাজে পারিবারিক সমস্যা ও বিশৃঙ্খলার জন্ম দেবে।”
অন্যদিকে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ সরোযারে আলম খান জানান— “আপনারা সুনির্দিষ্ট তথ্য দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় জুয়ার আসরগুলো দিন দিন আরও বিস্তৃত হচ্ছে ।

