• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগা পোর্ট সিটি ও ক্লিন বাংলাদেশ’র ক্লিন আপ প্রকল্প সম্পন্ন 

     swadhinshomoy 
    14th Oct 2025 5:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

    ব্যস্ত নগরী চট্টগ্রামস্থ মুক্তমঞ্চ, আউটার স্টেডিয়ামে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ও চট্টগ্রামের অন্যতম সামাজিক সংগঠন ক্লিন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ক্লিন আপ পরিচ্ছন্নতা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

    উক্ত কর্মসূচিতে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির পক্ষ থেকে হ্যান্ড গ্লাভস, মাস্ক ও পলিথিন সরবরাহ করা হয়। অপরদিকে, ক্লিন বাংলাদেশ কার্যক্রমে ব্যবহারের জন্য ৪টি ডাস্টবিন প্রদান করেন। এছাড়া রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি ২ প্যাকেট করে হ্যান্ড গ্লাভস ও মাস্ক ক্লিন বাংলাদেশকে ডনেট করেন।

    ক্লিন আপ প্রকল্প পরিচালনায় ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির ভাইস প্রেসিডেন্ট মোঃ রিদওয়ানুল ইসলাম, ক্লাব সেক্রেটারি আরটিআর মোঃ আবদুল্লাহ আল নাঈম, ক্লাব সার্ভিস ডিরেক্টর আসিফ আহমেদ চৌধুরী এবং ক্লিন বাংলাদেশের শাহ আলম মেহেদী। আরো ছিলেন শাহানাজ আক্তার, মো: ফাহিম ফয়সাল, মো: আশরাফ উদ্দিন হাসান, সাদিকুল ইসলাম, ইফতিয়ার মেহেদী, তাহসিন, আরকানুল হক।

    আয়োজকরা জানান, নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031