• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুরে পুলিশের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ 

     swadhinshomoy 
    14th Oct 2025 6:14 pm  |  অনলাইন সংস্করণ Print
    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    (১৪ অক্টোবর) মঙ্গলবার সকালে
    ফরিদপুর পুলিশ লাইনস, শহীদ ছালাম সভা কক্ষে চতুর্থ পর্যায়ের তৃতীয় ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
    প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।
    প্রশিক্ষণ কোর্সে ফরিদপুর জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণে। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।
    এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031