• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাকিমপুরে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামঃ 

     swadhinshomoy 
    15th Oct 2025 5:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    দিনাজপুরের হাকিমপুরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

    আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

     

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য সবজি এবং মাঠ পর্যায়ে সবজি উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১৮০ জন কৃষককে ৭ ধরনের সবজি বীজ দেয়া হয়। পর্যায়ক্রমে আরও ২৮০ জন কৃষককে ডিএপি, এমওপি সারসহ বিভিন্ন প্রকার সবজি বীজ দেয়া হবে।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত  হোসেন, এন টিভি হিলি প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, জি টিভির হিলি প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন বুলুসহ অনেকে।

    এ সময় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য কৃষি উৎপাদন বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করা। কৃষকদের কৃষি কাজে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও আগ্রহ বাড়াতে নিয়মিতভাবে কৃষি সহায়তা দেওয়া হচ্ছে। এভাবে বিনা মুল্যে কৃষি বীজ ও সার পাওয়াই হাকিমপুরের কৃষকগন খুব খুশি হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031