মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা করেছেন।
আজ সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেন,
> “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় দেশ ও জাতির কল্যাণ নিহিত রয়েছে। বিএনপি একটি সুসংগঠিত দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।”
তিনি আরও জানান,
> “আমি ঝালকাঠি–১ (কাঠালিয়া–রাজাপুর) সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি জনগণের পাশে থেকে কাজ করব।”
মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

