• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ সভা ও মানববন্ধন 

     swadhinshomoy 
    15th Oct 2025 10:38 am  |  অনলাইন সংস্করণ Print

    নাটোর প্রতিনিধিঃ

    এমপিও ভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির আন্দোলনে ঢাকায় শিক্ষক-কর্মচারীদের উপর নির্মম পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    ​সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সিংড়া উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
    ​শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে সম্প্রতি ঢাকায় এক শিক্ষক-কর্মচারী সমাবেশে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের মাধ্যমে নির্মম নির্যাতনের প্রতিবাদে সিংড়ার শিক্ষক-কর্মচারীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
    ​বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষক-কর্মচারী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। মানববন্ধনে বক্তারা ঢাকায় শিক্ষক-কর্মচারীদের উপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
    ​বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, অথচ তাদের ন্যায্য ও মানবিক দাবি আদায়ের আন্দোলনে তাদের উপর এমন অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনা শিক্ষার পরিবেশ এবং শিক্ষক সমাজের মর্যাদাহানি করেছে। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
    ​সিংড়া উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করলে এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে উপযুক্ত পদক্ষেপ না নিলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
    ​মানববন্ধন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা। তারা সরকারের কাছে অবিলম্বে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031