• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত 

     swadhinshomoy 
    03rd Nov 2025 6:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ,স্টাফ রিপোর্টার:

    পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। রোববার দুপুরে শহরের বাবুরহাট বাজার এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করা হয় এবং দুইজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

    অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুস শাহাদাত ফাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া, অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

    জানা যায়, অভিযানে দুই ব্যবসায়ীর দোকান থেকে মোট ১৪৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এর মধ্যে ফখরউদ্দীন (৪০) নামে এক ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৫৩ কেজি এবং বিল্লাল পাটোয়ারী (৪৫) নামে আরেক ব্যবসায়ীর দোকান থেকে ৯৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

    এই বিষয়ে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, “পরিবেশ সুরক্ষায় অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30