গৌতম কুমার মহন্ত ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩ নভেম্বর সোমবার সকালে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ শত শত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।উঠান বৈঠকে জাহিদুল ইসলাম ধলু বলেন, বিএনপি জনগণের দল, এই দল জনগণের ভোট ও অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে আছি। বিএনপি সরকার গঠন করলে বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে,যার মাধ্যমে দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে আমরা এই দেশের রাজনীতি ও প্রশাসনকে জনগণের কল্যাণমুখী পথে নিয়ে যাওয়া হবে। দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, ভোট দিতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনা বিএনপি’র অঙ্গীকার। এ সময় নেতাকর্মীরা এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণসহ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।এ উঠান বৈঠক ও গণসংযোগে এলাকাবাসী মনোনয়ন প্রত্যাশী ধলুকে জনতার এমপি’ হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে তরুণ ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরে আরো বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি কেবল একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বাস্তব রূপরেখা। এ কর্মসূচির মাধ্যমে নারী অধিকার ও ক্ষমতায়ন, যুব সমাজের বেকার ভাতা, কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। যার মাধ্যমে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানান তিনি।

