swadhinshomoy
19th Nov 2025 6:53 pm | অনলাইন সংস্করণ Print
আল আমিন বিশেষ প্রতিনিধিঃ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী রোডে বনরানী রিসোর্টের সামান্য সামনে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে পথচারীদের নজরে এলে তারা বিষয়টি ঝিনাইগাতী থানা পুলিশকে জানান।
পথচারীরা জানান, সড়কের পাশের ঘন ঝোপের ভেতর পড়ে থাকা লাশটি আজ প্রথম দেখা যায়। লাশে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে নারীর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, লাশটি অজ্ঞাত পরিচয়ের এক নারীর। পরিচয় শনাক্ত না হওয়ায় ময়নাতদন্তের জন্য লা*শটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঝিনাইগাতী থানা পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদঘাটন ও পরিচয় শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

