• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • হাকালুকি হাওরে মাছ লুটের বিরুদ্ধে মামলা 

     swadhinshomoy 
    30th Nov 2025 11:03 am  |  অনলাইন সংস্করণ Print

    তিমির বনিক, মৌলভীবাজার জেলা:

    হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল ‘হাওরখাল’ বিলের মাছ লুটের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী।

    মাছ আহরণের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখায় ইউএনও’র সেমিনার কক্ষে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা করেন।

    সভায় হাওরখাল জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকারের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তবে, ওই কমিটিতে মাছ লুটে অভিযুক্ত কয়েকজনকে অন্তর্ভূক্তি করায় বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

    জানা গেছে, হাকালুকি হাওরের প্রায় ২ হাজার একরের সর্ববৃহৎ গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্দ) জলমহালটি ১৪৩১ বাংলা সনের ৩০ চৈত্র পূর্ববর্তী ইজারাদার মৎস্যজীবি সমবায় সমিতি উন্নয়ন প্রকল্পে তিন বছরের জন্য প্রায় ৫ কোটি টাকায় লীজ নিয়ে ফিসিং সম্পন্ন করে। পরবর্তী তিন বছরের জন্য প্রায় ৬ কোটি টাকায় আরেকটি মৎস্যজীবি সমবায় সমিতি জলমহালটির ইজারা পায়। ওই মৎস্যজীবি সমবায় সমিতির নামে লীজ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় ঘটে যায় ২০২৪ সালের ৫ আগস্ট। আর এই পরবর্তিত পরিস্থিতিতে একটি প্রভাবশালী মহল সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবি সমবায় সমিতিকে দিয়ে ১৪৩২-৩৪ বাংলা সনের লীজের উপর হাইকোর্টে রীট পিটিশন (১৫৬৬৪/২০২৪) করায়। আর এই রীট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট লীজের উপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে জলমহালটি খাস কালেকশনে চলে যায়। কিন্তু অভিযোগ উঠেছে, খাস কালেকশনের দায়িত্বে থাকা হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ম্যানেজ করে বর্তমান সময়ের রাজনৈতিক দলের প্রভাবশালী কতিপয় ব্যক্তি প্রতিদিন লাখ লাখ টাকার মাছ লুট করে প্রকাশ্যে বিক্রি করছে। আর তহশিলদারকে নামমাত্র রাজস্ব প্রদান করছে। গত ১৭ দিনে মাছ লুটেরা প্রভাবশালীরা অন্তত ১ কোটি টাকার মাছ লুট করে সরকারি কোষাগারে ১৫/১৬ লাখ টাকা জমা করেছে বলে একটি সূত্র জানিয়েছে। দিনে রাতে মাছ লুটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৫ নভেম্বর) কয়েকশ মানুষ হাওরখাল বিলে জড়ো হন। এসময় ত্রিমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সূত্র জানায়, কয়েকশ’ লোক বিলে নেমে কয়েক নৌকা মাছ লুট করে নিয়ে যায় এবং ৬টি মাছ বোঝাই নৌকা উল্টে দেয়। গত ১৭ দিনে রাজনৈতিক প্রভাবশালীরা খাসকালেকশনের দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে অন্তত কোটি টাকার মাছ লুটে নিয়েছে।

    ইউএনও গালিব চৌধুরী জানান, হাকালুকি হাওরের হাওরখাল বিলের মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের লক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক বড়লেখায় এসে রাজনৈতিক নেতবৃন্দের সাথে জরুরি সভা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30