• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম জামাল 

     swadhinshomoy 
    06th Dec 2025 3:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

    ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনের প্রার্থীর তালিকা ০৪ ডিসেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় রফিকুল ইসলাম জামাল বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বকে আরও শক্তিশালী করতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা জরুরি। দল-মত নির্বিশেষে সবাই মিলে কাজ করলে বিজয় আমাদের অনিবার্য।
    তিনি আরও বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। ঝালকাঠি ১ আসনসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে বেগম খালেদা জিয়ার জন্য তিনি দোয়া কামনা করেন।
    ঘোষিত তালিকা অনুযায়ী ধানের শীষের প্রার্থীরা নির্বাচনী মাঠে কার্যত আনুষ্ঠানিক প্রচারণা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে মনোনয়ন ঘোষণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে ঝালকাঠি-১ আসনেও।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031