নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন (সালথা ও নগরকান্দা) মনোনয়নপত্র সংগ্রহ করলেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মাওলানা শাহ্ আকরাম আলী।
ফরিদপুর ২ আসনের মনোনীত এবং ৮ দলীয় সম্ভাব্য প্রার্থী মাওলানা শাহ আকরাম আলী (২১ ডিসেম্বর) রবিবার ফরিদপুর জেলা নির্বাচন অফিস থেকে তার দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ-সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মাওঃ আমজাদ হোসাইন, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির, আইয়ুবী সহ ফরিদপুর -২ আসনের নেতৃবৃন্দ।
এ-সময় সাংবাদিকদের প্রশ্নে মাওলানা শাহ্ আকরাম আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং প্রশাসন যদি নিরপেক্ষভাবে সহায়তা করে তাহলে ফরিদপুর দুই আসনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

