• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র জমা 

     swadhinshomoy 
    30th Dec 2025 1:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার জেলা ও উপজেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথক সময়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

    কুষ্টিয়া-১ (দৌলতপুর)

    কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, দৌলতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা সোমবার বেলা আনুমানিক ২টার দিকে মনোনয়নপত্র দাখিল করেন।তিনি দৌলতপুর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার জনাব অনিন্দ্য গ্রহ-এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার জনাব কল্লোল বিশ্বাস উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর)

    কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়ন দাখিল কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
    কুষ্টিয়া-৩ (সদর)
    কুষ্টিয়া-৩ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহামেদ মনোনয়ন দাখিলের পর তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, এই গুরুত্বপূর্ণ সময়ে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
    কুষ্টিয়া-৪
    কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি তার মনোনয়নপত্র জমা দেন। এর মাধ্যমে কুষ্টিয়া জেলার সবকটি আসনে বিএনপির প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন।

    বিএনপি নেতারা জানান, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের দাবি-দাওয়ার পক্ষে কথা বলতেই দলীয় প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে কুষ্টিয়া জেলায় বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031