• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আলীকদম বাজারে সেনা জোন ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান 

     swadhinshomoy 
    31st Dec 2025 2:42 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃহেলাল উদ্দিন
    আলীকদম, বান্দরবানঃ

    আলীকদম বাজারে দীর্ঘদিন ধরে চলমান ফুটপাত দখল, অবৈধ স্থাপনা, খাদ্য নিরাপত্তাহীনতা ও হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে আলীকদম সেনা জোন ও উপজেলা প্রশাসন।
    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের কর্মকর্তা ক্যাপ্টেন শাদমান সাকিব। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম।

    অভিযানকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা চিহ্নিত করে ব্যবসায়ীদের দখল সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। সেনা জোন সূত্র জানায়, বাজারের শৃঙ্খলা নষ্ট করে কোনো ধরনের অনিয়ম চলতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজারের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন রান্নাঘর, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকদের তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়।

    ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর আওতায় মোট ১৬টি দোকানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে এক দোকানকে ৭,৫০০ টাকা, ১০টি দোকানকে ২,৫০০ টাকা করে মোট ২৫,০০০ টাকা এবং আরও ৫টি দোকানকে ১,০০০ টাকা করে মোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৩৭,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

    স্থানীয়রা সেনা জোন ও উপজেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারে শৃঙ্খলা ফেরাতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত হওয়া প্রয়োজন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031